সোমবার সারাদিন যা যা হয়েছে
- বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।
- কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- হাউস অফ কমন্সে লেবার পার্টির সংসদ সদস্যদের তুমুল হাততালির মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকেই সেনা মোতায়েন করা হয়েছে।
- জাতীয় সংসদের বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন নারী সংসদ সদস্য ‘মবোক্রেসি’ বলায় অধিবেশনে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয়।
- সিলেটের শাহজালাল মাজারে দান বাক্সে জমা পড়া টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।
- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
- পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
- বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।
- আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- দেশে গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত করা, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
- রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।