আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
বাংলাদেশে সরকারিভাবে দেওয়া শিশুদের বিভিন্ন রোগের টিকার যে সংকট দেখা দিয়েছে, সেটির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন অনেকে। ক্ষমতাসীন দল বিএনপির মন্ত্রী ও নেতাদের মধ্যেও কেউ কেউ টিকার সংকট ও হামের প্রাদুর্ভাবের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দুষছেন।
লাইভ, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা, বলছে ইরান
সফল উড্ডয়নের পর আর্টেমিস–২ দলের মহাকাশচারীরা এখন পৃথিবীর কক্ষপথে ঘুরছেন এবং তাদের মহাকাশযানে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘নগণ্য’অভিহিত করে ‘আরও ব্যাপক’ জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
গত এক সপ্তাহে ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প যেসব পোস্ট করেছেন, জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণে এর থেকে খুব বেশি আলাদা কিছু ছিল না।
বিশ্বের বৃহত্তম আদমশুমারির কাজ শুরু হলো ভারতে, পাঁচ বছর দেরিতে
এটি ভারতের ১৬তম আদমশুমারি, যা ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে অষ্টম। নাগরিকদের জবাব দিতে হবে ৩৩টি প্রশ্নের।
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাবি ট্রাম্পের
তবে ট্রাম্প তার ভাষণে হরমুজ প্রণালির জাহাজ চলাচলে সৃষ্ট বাধা নিরসন বা বৈশ্বিক তেলের বাজার নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। বরং তার ভাষণ শেষ হওয়ার পরপরই বৈশ্বিক তেলের দাম চার শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারে পৌঁছেছে।
পত্রিকা: 'তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার'
অর্থ সংকট তীব্র হওয়ায় চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার; সেই সাথে আছে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা; অনলাইনে এক দিন স্কুল ও দোকানপাট রাত ৮টায় বন্ধের চিন্তা— এমন খবর গুরুত্ব পেয়েছে ঢাকা প্রকাশিত সংবাদপত্রে।
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে তাদের সাথে যোগ দিয়েছে। বেইজিংয়ের জন্য এটি একটি বড় পরিবর্তন, কারণ এই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে তারা বেশ নিশ্চুপ ছিল। তাহলে প্রশ্ন হলো, চীন কেন এখন এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে?
'স্কুলের আগে সংসদ অনলাইনে করা হোক'
শিক্ষামন্ত্রী এ ধরনের প্রস্তাবনার কথা জানানোর পর এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া আসছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদদের পক্ষ থেকে। বিবিসি বাংলার পাঠকরাও অনলাইনে নানা মতামত দিয়েছেন এর পক্ষে-বিপক্ষে।
শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সেবাদাতা প্রতিষ্ঠান। প্রসিকিউশন বলছে, তারা এখনো চিঠি পায়নি।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পেছনের ইতিহাস
যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিলে ১৯৭২ সালের জানুয়ারিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন। সেই ভুট্টোই দুই বছরের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছিলেন লাহোর বিমানবন্দরে।
একাত্তরের ২৬শে মার্চ ঢাকা শহরের চিত্র যেমন হয়েছিল
পঁচিশে মার্চের রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনী যে অভিযান চালিয়েছিলো তাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই রাত বাংলাদেশে ‘কালো রাত বা কালরাত্রি’ হিসেবেই পরিচিত। পরদিন অর্থাৎ ছাব্বিশে মার্চে ঢাকা শহরের চিত্র কেমন ছিলো?
যেভাবে পরিকল্পনা করা হয়েছিল 'অপারেশন সার্চলাইট'
আঠারোই মার্চ পূর্ব পাকিস্তানের ১৪তম ডিভিশনের জিওসি খাদিম হুসেইন রাজার অফিসে বসে হালকা নীল কাগজের অফিসিয়াল প্যাডের ওপর একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে ওই পরিকল্পনা লিপিবদ্ধ করেছিলেন রাও ফরমান আলী । কমাণ্ড হাউজে কোন আলোচনা ছাড়াই পাশ হয়েছিল তার পরিকল্পনা।
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
ইরানের দিক থেকে হামলা কমার যেমন লক্ষণ নেই, তেমনই শুধুই আকাশপথে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কার্যসিদ্ধি করতে পারবে না।
ইসলাম ধর্মে যেভাবে ঈদ-উল ফিতর উদযাপন শুরু হয়েছিল
ইতিহাস গবেষকদের মতে, ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথেই ঈদের প্রচলন ঘটেনি। আর প্রাচীন বাংলার জনপদে বড় উৎসব আকারে ঈদ-উল ফিতর পালন খুব বেশি দিন আগে শুরু হয়নি।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আজ শেষ দিন হলেও সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে দেশটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।