বাংলাদেশে একের পর এক অ্যালবিনো সাপ উদ্ধার, বিষয়টি কি উদ্বেগের?
বাংলাদেশে একের পর এক অ্যালবিনো সাপ উদ্ধার, বিষয়টি কি উদ্বেগের?
Published
মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশের পঞ্চগড়, ঢাকা এবং চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে একের পর এক অস্বাভাবিক সাদা বা হলদেটে রঙের সাপ। এদের মধ্যে যেমন নির্বিষ জলডোরা সাপ রয়েছে তেমনি গোখরা সাপও আছে।
গেলো কয়েক বছরে এই ধরনের বেশ কিছু অ্যালবিনো সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। প্রশ্ন হলো, এই অ্যালবিনো সাপ আসলে কী? এগুলো কোত্থেকে আসে এবং কেন তারা নিজস্ব প্রজাতির সাধারণ সাপের চেয়ে আলাদা?



