ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬- সময়সূচি ও ফলাফল

মিস হবে না একটি গোলও: দেখুন লাইভ স্কোর, ফলাফল এবং পয়েন্ট তালিকা

প্রধান খবর

  • আবার বিশ্বকাপ জিতেছে স্পেন

    পাঁচ বছরে ১৬টি শিরোপা, কেন স্পেন এখন ফুটবলের সবচেয়ে অদম্য শক্তি

    স্পেনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। অনেকের বিশ্বাস, দেশটির এই আধিপত্য আরও লম্বা সময় ধরে অব্যাহত থাকবে। পুরুষ দলে লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি- এই দুই অসাধারণ তরুণ প্রতিভা মাত্র ১৯ বছর বয়সেই নিজেদের প্রথম বিশ্বকাপজয়ী পদক জিতেছে। একই বয়সে স্পেনের নারী দলের খেলোয়াড় ভিকি লোপেজ বার্সেলোনার হয়ে তিনবার উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

  • মেসি

    লিওনেল মেসির সাথে 'প্রতারণা করেছে আর্জেন্টিনা'

    ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মেসির অবিস্মরণীয় বিশ্বকাপ যুগের হয়তো অবসান ঘটতে চলেছে এবার - তবে শেষ ম্যাচে যেন মনে হলো তার নিজের দলই তাকে প্রতারণা করেছে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক ও মারমুখী মনোভাবের মাশুল গুনেছে পুরো দল।

  • লিওনেল মেসিকে আলিঙ্গন করেন লামিন ইয়ামাল

    ১৯ বছর বয়সেই 'ফুটবলকে পূর্ণতা' দিয়েছেন লামিন ইয়ামাল

    দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পান লামিন ইয়ামাল। এরপর, এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন এক রকম পূর্ণ করে ফেলেছেন তিনি।

  • স্পেনের একজন ফুটবলারকে মাটিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে আর্জেন্টিনার একজন খেলোয়ার। পেছনে আরো কয়েকজন

    ফাইনাল শেষে মারপিট: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা'র তদন্ত শুরু, কী সাজা হতে পারে?

    বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে ঘটে যাওয়া বিরূপ আচরণের জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত হবে বলে নিশ্চিত করেছে ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার দেখানোর দলটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ফিফা আগেই শুরু করেছিল।

  • একটি ক্লোজ-আপ ছবিতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে একটি অনুশীলন সেশনে দেখা যাচ্ছে। তার চুলে কামিয়ে লেখা রয়েছে তার স্কোয়াড নম্বর ২৩।

    এবারের বিশ্বকাপে কী কী রেকর্ড তৈরি হলো মেসি-এমবাপ্পেদের ঘিরে

    ৪৮টি দেশের অংশগ্রহণে এবং তিনটি দেশে আয়োজিত বিশ্বকাপ ২০২৬, প্রথম বল মাঠে গড়ানোর আগেই রেকর্ড ভেঙেছে। কিন্তু মাঠের ভেতরে ও বাইরে, এই টুর্নামেন্টে তৈরি হওয়া রেকর্ড বা চমকে দেওয়ার মতো ঘটনা কোনগুলো?

বিশ্বকাপের আরো খবর: