BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটি পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি পৌঁছানোর সময় এতে আগুন ধরে যায়। পর্যটনকেন্দ্র করোন ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশে অবস্থিত।
ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে এনে বড় জুয়া শুরু করল অ্যাপল
জন টার্নাস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব শুরু করার দ্বিতীয় সপ্তাই গত ২০ বছরের মধ্যে আইফোনের প্রথম বড় পরিবর্তনটি প্রকাশ করেছে। বইয়ের মতো আকৃতির ব্যয়বহুল নতুন ফোল্ডেবল আইফোন বাজারে এনেছে অ্যাপল।
আক্কেল দাঁত কেন ওঠে, আর উঠলেই কেন এত ব্যথা?
মানুষের প্রায় সব দাঁত কৈশোরের মাঝেই উঠে যায়। তবে মুখের একেবারে পেছনের কয়েকটি দাঁত ওঠে সবার শেষে, সাধারণত যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পথে। কিন্তু আক্কেল দাঁত এত দেরিতে ওঠে কেন? দাঁতটি ওঠার সময় ব্যথাই বা হয় কেন? কত বয়স পর্যন্ত এটি উঠতে পারে এবং ব্যথা হলে কি দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান?
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
বাংলাদেশে অনেক সময়ই শিশু দত্তক নেওয়ার যে কথা শোনা যায়, সেটি আসলে দত্তক নয়। অভিভাবকত্ব পাওয়া আর দত্তক নেয়া একেবারেই ভিন্ন বলে জানান আইনজীবীরা।
পত্রিকা: 'রাশিয়ারও নজর এবার বাংলাদেশে'
বাংলাদেশে এলএনজি বাণিজ্যে আমেরিকার পর এবার রাশিয়ার প্রবেশের চেষ্টা; পিএসসির আওতাভুক্ত নিয়োগ কার্যক্রমে সরকারের পৃথক উচ্চপর্যায়ের কমিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে; সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগে চাকরিপ্রার্থী, শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগের খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে, চট্টগ্রামে ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।
শেখ সেলিমের 'নেতৃত্ব' ইস্যুতে আওয়ামী লীগে বিরোধ তৈরি হচ্ছে?
মূল নেতার অনুপস্থিতিতে নেতৃত্ব নিয়ে সংকটের উদাহরণ আওয়ামী লীগে আগেও আছে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ সেলিমকে কেন্দ্র করে দলের ভেতরে বিরোধিতা ও সংকট তৈরি হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দলের নেতারা অবশ্য তা খারিজ করে দিচ্ছেন।
গাজীপুর থেকে চুরি যাওয়া লেমুর ভারতে আম্বানিদের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে?
বাংলাদেশের গাজীপুর সাফারি পার্ক থেকে বছর দেড়েক আগে 'রিঙ-টেইলড' বা ডোরাকাটা লেজের যে দু'টি লেমুর চুরি হয়েছিল, সেগুলো ভারতে পাচার হয়ে গেছে বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কর্মকর্তারা বলছেন, একাধিক হাত ঘুরে বিপন্ন প্রজাতির ওই লেমুরগুলো এখন গুজরাতের একটি বেসরকারি বন্যপ্রাণি উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছেছে।
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ কীভাবে হয়?
সরকারি চাকরির নিয়োগবিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো এবং লিখিত পরীক্ষার পাস নম্বর কমিয়ে নতুন এই পরিবর্তনটি আনা হচ্ছে। ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে এই পরিবর্তন হতে যাচ্ছে, যা নিয়ে চলছে আলোচনা।
নির্বাচিত খবর
সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি
২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর
সম্পত্তি দান করার পরেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেটি ভোগ করার অধিকার রাখতে পারবেন এমন বিধান রেখে 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। এরপর থেকেই সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন?
বেঁচে থাকা অবস্থায় যারা সালমান শাহকে দেখেছেন, তাদের মধ্যে তো বটেই; এমনকি যাদের জন্ম হয়েছে সালমান শাহ'র মৃত্যুর পর, তাদের মধ্যেও বাংলা সিনেমার প্রয়াত এই নায়ককে ঘিরে আগ্রহ ও কৌতুহল রয়েছে। মৃত্যুর ত্রিশ বছর পরও সালমান শাহকে নিয়ে এখনও যে আলোচনা ও কৌতুহল বাংলাদেশের মানুষের দেখা যাচ্ছে, সেটি 'খুবই বিরল' বলে জানাচ্ছেন চলচ্চিত্র সমালোচকরা।
রূপপুর থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন?
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে- এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বাস্তবতা হলো, সেপ্টেম্বরে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই এবং এ বছরেও পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা
"এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা– এই কয়েকটি নিয়ে আমরা ফোরকাস্টিং তৈরি করি। ফোরকাস্টিং-এ এটা স্পষ্ট যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসটা খারাপ যাবে বাংলাদেশের জন্য"।











































