বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আগামী ২০শে অগাস্ট ভোট। এদিকে, ৫ই সেপ্টেম্বর থেকে বিভাগগুলোয় লংমার্চ কর্মসূচি দিয়েছে জামায়াত-এনসিপির জোট। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
ছবির উৎস, Screengrab
ছবির ক্যাপশান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিনদিনের মতো সময় লাগবে বলে
জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী
একথা বলেন।
তিনি বলেন, এখনো ফ্রিজিং চলছে এবং এটা শেষ হয়ে গেলে বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে।
"সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেসার যে কমে গেছে, সেটা উন্নত হবে। মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সেই মতো উত্তোলন করতে পারবো”।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই তিন দিন লাগবে।
“এটা বন্ধ হবার আগে যেমন ছিলেন, তেমনই হবে,” বলেন তিনি।
২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ছয় জনের মৃত্যু
ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images
ছবির ক্যাপশান, হামের লক্ষণ নিয়ে আরও ছয় জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজনই ঢাকা বিভাগের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেxয়া হয়।
এছাড়া ১৫ই মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৬৪ জনে, আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৬ জন।
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে- জানালো ইরান
ছবির উৎস, Reuters
ওমানের
সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের একটি রুট নির্ধারণে সমঝোতা হয়েছে এবং
চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান।
তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও
ইরানের বিরুদ্ধে চলমান হুমকির কারণে শুধু এই চুক্তি নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা
দেবে না।
এ
বিষয়ে এখনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ওমান।
ফেব্রুয়ারিতে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত
প্রাকৃতিক গ্যাস -এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত
চলাচল সীমিত করে রেখেছে ইরান।
মঙ্গলবার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রণালিটি দ্রুত খুলে না দিলে
ইরানকে “কঠোরভাবে আঘাত” করা হবে।
বাঘাই
জানান, ওমানের সঙ্গে নতুন রুটের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত হয়েছে। পরে
উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, এটি অস্থায়ী
ব্যবস্থা এবং দুই থেকে চার মাস কার্যকর থাকতে পারে।
সংঘাতের
মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক তিন শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক দুই
চার ডলারে নেমেছে।
রয়টার্সের
তথ্যমতে, ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের পণ্যমূল্যের পাঁচ থেকে সাত শতাংশ
হারে মূল্য চায়; ওমান প্রায় তিন শতাংশ প্রস্তাব করেছে,
আর যুক্তরাষ্ট্র কোনো মূল্য দিতে চায় না। প্রস্তাবিত ব্যবস্থায়
উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণও থাকবে।
এর আগে, জুনে
যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হলেও
তা ভেঙে যায়।
সরকার গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম
ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami
ছবির ক্যাপশান, সরকার গ্যাস, বিদ্যুৎ, পানির “কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম
জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে অবস্থান কর্মসূচির পর সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
এসময় পুলিশি বাধার মুখে এগোতে না পেরে সচিবালয়ের সামনে কিছু সময়ের জন্য অবস্থান নেন তারা। এসময় জামায়াতের আমির শফিকুর রহমান এবং এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে গত পাঁচ মাসে একের পর এক ওয়াদা ভেঙেছেন।
“তারা প্রথম ওয়াদা ভঙ্গ করেছে গণভোটের গণরায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে। তারা জুলাই সনদ এখনো বাস্তবায়ন করে নাই।”
এছাড়া এই সরকার জনগণের মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ, পানির 'কৃত্রিম সংকট' তৈরি করেছে বলে দাবি করেন তিনি।
এর আগে অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সরকার পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
“গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই,” বলেন তিনি।
প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ই সেপ্টেম্বর থেকে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি
অবস্থান কর্মসূচি
শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা নিজেদের দাবিদাওয়া
জানাতে সচিবালয় অভিমুখে যাত্রা করলে তাদের আটকে দেন পুলিশ সদস্যরা।
এসময় ১১ দলীয় ঐক্যের
নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে সেখানেই দাঁড়িয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন জামায়াতের
আমিরসহ ঐক্যের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সাংবাদিকদের সামনে বলেন, তারা আশা করেছিলেন সরকারের প্রতিনিধিরা
তাদের কাছে এসে তাদের কথা শুনবেন, কিন্তু তা না হওয়ায় তারা ক্ষুব্ধ।
এসময় সচিবালয় কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) হওয়ায় সেখান থেকে সরে যাওয়ার জন্য
তাদের অনুরোধ করেন পুলিশ সদস্যরা। পরে ঘণ্টাখানেকের মতো সেখানে অবস্থান করে সেখান থেকে
চলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানান, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট বলে জানান আখতার আহমেদ।
তিনি আরো জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৪শে জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পর থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
৫ই সেপ্টেম্বর থেকে বিভাগগুলোয় লংমার্চ কর্মসূচি দিয়েছে জামায়াত-এনসিপির জোট
ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami
ছবির ক্যাপশান, অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতারা
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে
বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১
দলীয় ঐক্য।
জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও
মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা
আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কথা জানান।
অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ
ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।
ঘোষণা অনুযায়ী, ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ই সেপ্টেম্বর ঢাকা থেকে
রংপুর, ১০ই অক্টোবর ঢাকা থেকে খুলনা, ২৪শে অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ই নভেম্বর ঢাকায়
মহাসমাবেশ করা হবে।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।