সোমবার সারাদিন যা যা হলো
- পশ্চিমবঙ্গের সব ধর্মাবলম্বী মানুষদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিবাহ, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো দেওয়ানি বিষয়গুলিকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে।
- ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার।
- বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করা হয়েছে। পরের করবর্ষগুলোতেও এই সীমা বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা অর্থবিলটি ৬৪টি সংশোধনীসহ জাতীয় সংসদে পাস হয়েছে।
- পূর্বের শেয়ার মালিকদের পুনরায় ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছিল যে আইনে, সেই ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাদ দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে এবারের বাজেট অধিবেশনের ওপর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
- ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
- বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ডায়ালাইসিস ফিল্টার, হার্টের ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
- গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামে কেউ মারা না গেলেও এবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
- ভেনেজুয়েলায় সোমবার ভোরে একটি শক্তিশালী আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন আঘাত হেনেছে। এর ফলে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারো কেঁপে উঠেছে।
- ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার লাগুয়াইরা শহরের একটি বিধ্বস্ত ভবন থেকে ১৮ দিন বয়সী সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে তার মাকে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।










