উত্তর কোরিয়া: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বড় আর শক্তিশালী বোমা বহন করতে পারে এবং অনেক দ্রুত বেশি দূরে যেতে পারে (ফাইল চিত্র)
Published
পড়ার সময়: ১ মিনিট

নর্থ সিতে দুইতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে বলে ইয়োনহাপ নিউজ জানিয়েছে।

এর আগে জেসিএস ঘোষণা করেছিল যে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানের কোস্ট গার্ডও রিপোর্ট করেছিল যে, একটি বস্তু নিক্ষেপ করেছিল এবং সেটা একটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, এই পরীক্ষা সেখানকার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করছে।

এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ জাতীয় পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

এখনো এটা পরিষ্কার নয় যে, মিসাইলের লক্ষ্যবস্তু কি ছিল বা এটা কতদূর যেতে পারে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার জাতিসংঘের প্রস্তাবনা পরিপন্থী।

ভিডিওর ক্যাপশান, উত্তর কোরিয়া কেন বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে?

বিশেষজ্ঞরা বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেনি।

তবে পরিষদ মনে করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার চেয়ে বেশি ধ্বংসাত্মক কারণ এটি বড় আর শক্তিশালী বোমা বহন করতে পারে এবং অনেক দ্রুত বেশি দূরে যেতে পারে।

গত মাসে জাতিসংঘের আণবিক সংস্থা বলেছে, উত্তর কোরিয়া একটি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করেছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম তৈরি করা হতে পারে। এতে সংস্থাটি খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছে।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post